শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে শহিদ মুগ্ধের বাবা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মীর মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
আমরা শহিদ মুগ্ধের বাবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories