শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পল্টনে এক সংবাদ সম্মেলনে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভারত সরকার খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ধরে আশ্রয় দিচ্ছে। তাই আমরা বুধবার ভারতীয় দূতাবাস ঘেরাও করে আমাদের সুস্পষ্ট দাবি জানাব।
রাশেদ প্রধান আরও বলেন, আমাদের দাবি হচ্ছে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। আমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।
তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে কর্মসূচি সফল করতে আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচির সময় কোনো প্রকার নাশকতা এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। এ সময় দূতাবাস ঘেরাও কর্মসূচির কারণে গুলশান এলাকায় যানজট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে আগাম দুঃখও প্রকাশ করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories