শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে পোলান্ডে যুদ্ধবিমান মোতায়েন জার্মানির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

ন্যাটোর পূর্ব আকাশসীমা রক্ষায় সহায়তার জন্য ওয়ারশের পূর্বে এক বিমানঘাঁটিতে ইউরোফাইটার টাইফুন জেট মোতায়েন করেছে জার্মানি। বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির সংশ্লিষ্ট প্রতিরক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করার জন্য জার্মানি পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন করেছে।
জার্মান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পাঁচটি জার্মান ইউরোফাইটার টাইফুন জেট ওয়ারশের পূর্বে মিনস্ক মাজোইকি বিমান ঘাঁটি থেকে পরিচালনা করবে এবং পোলিশ বাহিনীকে আকাশসীমা নজরদারি কার্যক্রমে সহায়তা করবে।
জার্মান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিল্ড ডেইলিকে বলেন, ‘এই মোতায়েন ন্যাটো জোটের সংহতি প্রদর্শন করে এবং আমাদের আকাশসীমা রক্ষার সময় বিশ্বাসযোগ্য প্রতিরোধ প্রদান করে।’ মঙ্গলবার থেকে বিমান-পুলিশিং ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি।
জানা গেছে, এই মিশনের জন্য বর্তমানে প্রায় ১৫০ জন জার্মান সামরিক কর্মী মিনস্ক মাজোইকি বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এই অভিযান প্রায় এক মাস স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।
ইইউ এবং ন্যাটো উভয়ের সদস্য পোল্যান্ড। ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে দেশটি। গত এপ্রিল মাস থেকে পোলিশ বাহিনীকে আকাশসীমা পর্যবেক্ষণে সহায়তা করে আসছে জার্মান বিমান বাহিনী। পূর্বে, এই অভিযান পরিচালনাকারী যুদ্ধবিমানগুলো রোস্টক শহর থেকে অপারেশন পরিচালনা করতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories