শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে চতুর্থ বিষয়ের নম্বর এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ৩ বিষয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১০১ বার

কোভিড জনিত অতিমারির কারণে এ বছর গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসির পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। তবে জেএসসি ও এসএসসির নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে।

আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও গত ১৫ জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছিলেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে ৩টি নৈর্বাচনিক বিষয়ে মধ্য নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সেটা সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফল দেওয়া হবে। এ ক্ষেত্রে উচ্চশিক্ষার ভর্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওযার অনুরোধ জানানো হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories