শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এনসিপিকে ‘কিংস পার্টি’ বলল টিআইবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার

প্রশাসন চালাতে গিয়ে সরকারের সমন্বয়ের ঘাটতি ও সিদ্ধান্তহীনতার কথা বলা হয়েছে গবেষণা প্রতিবেদনে। একইসাথে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয় গবেষণায়।
গবেষণ প্রতিবেদন পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা—এ প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন। সে হিসেবে কিংস পার্টি।
অনুষ্ঠানে এক বছরের মূল্যায়ন। গুণগত গবেষণাপদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তবর্তী সরকারের নানা কার্যক্রমের অগ্রগতিসহ বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়।
বিভিন্ন পরিপত্র, অধ্যাদেশ, সংবাদপত্র, প্রবন্ধ ও রাজনৈতিক দলসহ নানা অরাজনৈতিক গবেষক ও প্রতিষ্ঠানের প্রবন্ধের আলোকে তৈরি গবেষণায় সরকারের সিদ্ধান্তহীনতা, প্রশাসন পরিচালনায় দুর্বলতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি পেয়েছে টিআইবি। বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলেও- উল্লেখ করা হয়েছে গবেষণায়। পরিবর্তন হয়নি দেশের মৌলিক রাজনৈতিক সংস্কৃতির।
টিআইবির নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বড় দল ও সহযোগীদের কর্মকাণ্ড নিয়েও। জোর দেন, ঐকমত্য হওয়া সংস্কার বাস্তবায়নের ওপর। না হলে ঘনীভূত হতে পারে রাজনৈতিক সংকট।
টিআইবির আশা এই গবেষণা এক বছরে সুশাসনের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে অংশীজনদের

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories