শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার

পরিবারের অমতে বিয়ে করায় এক বছর পর গুলি করে হত্যা করা হয়েছে এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রবিবার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সাকলাইন ও আয়েশা নিজেদের বাড়িতে ছিলেন। হঠাৎ আয়েশার ভাই বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাকলাইন ও আয়েশা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।
জেলা পুলিশ অফিসার ফারুক আমজাদ ডনকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে তারা। প্রাথমিক তদন্তে ‘অনার কিলিং’ এর কারণে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এর আগে, গত মে মাসেও এ ধরনের একটি ঘটনা ঘটে পাকিস্তানে। প্রেমের সম্পর্কে জড়ানোয় গুলি করে হত্যা করা হয় এক প্রেমিক যুগলকে। মে মাসের ওই ঘটনাটি ছিল বেলুচিস্তানের।
পুলিশ জানায়, একজন গোত্রপ্রধানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। ওই গোত্রপ্রধান এই সম্পর্ককে তাদের গোত্রের মর্যাদার জন্য হুমকি বলে মনে করেছিলেন। ঘটনাটি ‘অনার কিলিং’ বা তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কিছু অঞ্চলে এই ধরনের হত্যাকাণ্ড প্রায় সময়ই ঘটে। ওই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories