বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জিহ্বার রং দেখে শারীরিক সমস্যা বোঝার ৫ লক্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার
জিহ্বার রং দেখে শারীরিক সমস্যা বোঝার ৫ লক্ষণ

জিহ্বা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। যা কেবল খাবারের স্বাদ গ্রহণে ও কথা বলাতেই কাজে লাগে না। এটি অনেক সময় ছোট ছোট রোগ থেকে শুরু করে ভয়াবহ রোগের ইঙ্গিত দিয়ে থাকে। এ কারণে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর সমস্যা নিয়ে কথা বলার সময় জিহ্বা পর্যবেক্ষণ করে থাকেন।
জিহ্বার রঙ, গঠন, আকৃতি ও এর আবরণের ওপর ভিত্তি করে শরীরের সমস্যা শনাক্ত করেন চিকিৎসকরা। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জিহ্বা দেখে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে সতর্ক হওয়ার পাঁচটি লক্ষণ প্রকাশ করেছে। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
জিহ্বার রঙের পরিবর্তন:
একটি স্বাভাবিক জিহ্বা হালকা গোলাপী থেকে গাঢ় গোলাপী রঙের হয়ে থাকে। হঠাৎ যদি জিহ্বার রঙের পরিবর্তন হয় তাহলে স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয় এটি।
উজ্জ্বল লাল জিহ্বা: সংক্রমণ, জ্বর, উদ্বেগ অথবা ভিটামিন বি-এর ঘাটতির ইঙ্গিত দিয়ে থাকে।
ফ্যাকাশে জিহ্বা: প্রায়ই রক্তাল্পতা বা রক্তে পুষ্টির অভাব রয়েছে এমন কিছু হলে জিহ্বা ফ্যাকাশে রঙের হয়ে থাকে।
নীল বা বেগুনি জিহ্বা: রক্ত সঞ্চালনের দুর্বলতা বা হৃদপিণ্ড ও ফুসফুসের সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে।
হলুদ আবরণ: হজমের সমস্যা হলে বা লিভারের সমস্যার লক্ষণ হিসেবে জিহ্বা হলুদ আবরণের হতে পারে।
জিহ্বায় অস্বাভাবিক আবরণ:
মৃত কোষ ও ব্যাকটেরিয়ার পাতলা স্তর স্বাভাবিকভাবেই জিহ্বার উপরিভাগ ঢেকে রাখে। তবে ঘন, দাগযুক্ত বা রঙিন আবরণ সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে।
সাদা আবরণ: জিহ্বার আবরণ সাদা হওয়া ওরাল থ্রাশ (ছত্রাকের সংক্রমণ) বা ডিহাইড্রেশনের সঙ্গে যুক্ত।
হলুদ বা সবুজ আবরণ: কখনো কখনো ব্যাকটেরিয়া সংক্রমণ বা হজমের সমস্যার লক্ষণ হলে জিহ্বায় হলুদ বা সবুজ আবরণ দেখা যায়।
কালো জিহ্বা: সাধারণত দুর্বল, মৌখিক স্বাস্থ্যবিধি, ধূমপান বা ওষুধের কারণে জিহ্বা কালো দেখায়। এটি খুব কম ক্ষেত্রেই গুরুতর সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে।
ফোলা জিহ্বা:
জিহ্বা ফুলে যাওয়া বা স্বাভাবিকের থেকে বড় হওয়ার সমস্যা সাধারণত অ্যালার্জি, সংক্রমণ বা হরমোনের ভারসাম্যহীনতার ইঙ্গিত দিয়ে থাকে।
ফোলা: অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া, সংক্রমণ বা হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যার কারণে জিহ্বা ফোলা হতে পারে।
জিহ্বার পৃষ্ঠে কোনো ফোঁটা বা প্যাপিলি না থাকলে ভিটামিনের ঘাটতি বোঝায়। বিশেষ করে ভিটামিন বি বা আয়রনের অভাবজনিত রক্তাল্পতার ইঙ্গিত দিয়ে থাকে।
দাঁতের চিহ্ন বা ইন্ডেন্টেশন:
জিহ্বার দুইপাশে ইন্ডেন্টেশন বা দাঁতের চিহ্ন দেখা গেলে জিহ্বা ফুলে যায় এবং দাঁতের সঙ্গে ধাক্কা খায়। এ অবস্থাকে ‘স্ক্যালপড জিভ’ বলা হয়। এ ধরনের সমস্যা মূলত উদ্বেগ বা চাপের কারণে, থাইরয়েডের সমস্যা, তরল ধরে রাখার সমস্যা ইঙ্গিত করে। আর জিহ্বায় ছোট ছোট চিহ্ন থাকা স্বাভাবিক। তবে ক্রমাগত হতে থাকলে স্ক্যালপিংয়ের জন্য চিকিৎসকের পরামর্শ জরুরি।
জিহ্বায় লাল দাগ বা ঘা:
লাল বিন্দু বা প্যাচ এবং যন্ত্রণাদায়ক ঘা সংক্রমণ, জ্বালা ও সম্ভাব্য গুরুতর চিকিৎসাগত সমস্যার ইঙ্গিত দিয়ে থাকে। লাল দাত প্রদাহের পাশাপাশি ভিটামিনের ঘাটতিও নির্দেশ করতে পারে। সংক্রমণ, আঘাতজনিত সমস্যা ছাড়াও অটোইমিউন রোগ প্রক্রিয়া থেকেও ঘা তৈরি হয়। ক্যানসার বা ক্যানসারের আগের স্তর পরীক্ষার জন্য পিণ্ড বা বিবর্ণতার চিকিৎসা প্রয়োজন।
পরামর্শ:
জিহ্বা ভালো রাখতে মুখও ভালো রাখতে হবে। দাঁত ব্রাশের সময় আলতো করে জিহ্বা ঘষতে হবে। প্রচুর পরিমাণ হাইড্রেশন, ধূমপান বন্ধ করা, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করতে হবে। কোনো ধরনের সমস্যা মনে করলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories