শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

লটারিতে বাংলাদেশি জিতলেন ৬৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

প্রতিবারের মতো ৩ আগস্ট বিগ টিকিট ড্র অনুষ্ঠিত হয় এবং এবার ভাগ্য খুলে গেছে দুবাই প্রবাসী এক বাংলাদেশির। ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে টিকিট নম্বর ১৯৪৫৬০ দিয়ে সবুজ
এই ড্র-এ আরও ছয়জন অংশগ্রহণকারী সান্ত্বনা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার দিরহাম করে। পাশাপাশি, ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার। উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল বিগ টিকিটে জিতেছিলেন ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা)। খবর গালফ নিউজের।
আগামী ৩ সেপ্টেম্বর লাইভ ড্র-এ বিজয়ী ঘোষণা করা হবে ১৫ মিলিয়ন দিরহামের আগস্ট মাসের গ্র্যান্ড প্রাইজের। একই রাতে আরও ছয়জন প্রতিযোগী পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।
এছাড়া, যারা আগস্ট ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত একসাথে দুই বা ততোধিক টিকিট কিনবেন, তারা সুযোগ পাবেন লাইভ ড্র-এ সরাসরি অংশ নিয়ে ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নিশ্চিত পুরস্কার জেতার। নির্বাচিত চারজন অংশগ্রহণকারীর নাম ঘোষণা করা হবে ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে। আগস্ট মাসের বিশেষ পুরস্কার হিসেবে একজন বিজয়ী জিতবেন একটি বিএমডব্লিউ এম৪৪০আই সিরিজের গাড়ি, যার বিজয়ীর নামও ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories