শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হুমকির পরও রাশিয়া থেকে তেল কিনবে ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা করার হুমকির পরেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে।
শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু ভারতীয় সূত্রগুলো বলছে, এখনই এ বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ হচ্ছে না।
একটি সূত্র বলছে, এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। এগুলো এমন কিছু না যে চাইলেই তা রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে। ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে তার যৌক্তিকতা তুলে ধরে আরেক কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ফলে বৈশ্বিক তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া ঠেকানো সম্ভব হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরও বিশ্ববাজারে তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
সূত্রটি বলছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের মতো রাশিয়ার তেলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়ন যে দামের সীমা নির্ধারণ করেছে, ভারত তার চেয়েও কম দামে রাশিয়া থেকে তেল কিনছে।
শনিবার নাম প্রকাশে অনিশ্চিত ভারতের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। রাশিয়া থেকে তেল কেনার পরিকল্পনা নিয়ে রয়টার্সের আনুষ্ঠানিক মন্তব্যের অনুরোধে ভারত সরকারের কোনো জবাব মেলেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories