শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে হিমাচল প্রদেশ: সুপ্রিম কোর্টের সতর্কবার্তা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ মুছে যেতে পারে বলে সতর্কতা আরোপ করেছেন দেশেটির সুপ্রিম কোর্ট। বিশেষ করে প্রদেশেটিতে প্রকৃতিবিধ্বংসী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানান, এই অবস্থা চলতে থাকলে ‘ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ’।
এই পর্যবেক্ষণ আসে একটি মামলার শুনানিতে, যেখানে হিমাচল হাইকোর্ট ‘সবুজ অঞ্চল’ ঘোষণার একটি আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেননি, তবু রাজ্য ও কেন্দ্রকে কড়া ভাষায় সতর্ক করেছেন। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ‘রাজস্ব আদায় প্রয়োজনীয় হলেও তা কখনোই প্রকৃতি ও পরিবেশের বিনিময়ে হতে পারে না।
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন, পর্যটনশিল্প, চার লেনের রাস্তা, টানেল, রোপওয়ে এবং হাইডেল পাওয়ার প্রকল্পের নামে পাহাড়ে যে নির্মাণ প্রকল্প চলছে, তা ভয়ংকর পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে। একের পর এক ভূমিধস, ঘরবাড়ি ধ্বংস, পাহাড় ধসে পড়ার পেছনে রয়েছে নির্মাণের নামে প্রকৃতির অবাধ শোষণ।
মিশরে আদালতের ভেতর স্ত্রীকে ছুরিকাঘাত করলেন স্বামী
বিচারপতিরা মন্তব্য করেছেন, ‘শুধু প্রকৃতিকে দোষারোপ করলেই চলবে না, দায় নিতে হবে আমাদেরও। প্রকৃতির প্রতিশোধ বড় ভয়ংকর।
শীর্ষ আদালত পরামর্শ দিয়েছেন, সমগ্র হিমালয়সংলগ্ন রাজ্যগুলোকে সম্মিলিতভাবে ভৌগোলিক ও পরিবেশগত দিকগুলো বিবেচনায় রেখে উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে। এজন্য আগামী ২৫ আগস্টের মধ্য হিমাচল সরকারকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories