শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে: হাবিব উন নবী খান সোহেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার

আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে আন্দোলনে ছিলেন। অনেকের গায়ে রাবার বুলেট আছে। এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে, জনগণ জানতে চায়।’
তিনি বলেন, ‘একটি দলের এক নেতা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে চাঁদাবাজ, চাঁদাবাজ। কাকে চাঁদাবাজ বলেন আপনারা, আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা তাদের দিকেই আঙুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। আমরা তো বলি নাই ভাই। ওরা তো আপনাদের ঘরের লোক, ঘরের খবর ওরা তো অনেক বেশি জানে। আরো বলেছে আগে নাকি আপনারা রিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories