শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-২. নিহত ৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। হতাহতরা কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। শনিবার (২ আগস্ট) সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভি তিগা এই খবর জানায়।
খবরে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কুয়ানতানের গাম্বাং এলাকার ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি)-এর ২০০.৮ কিলোমিটারে এমপিভি মডেলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চালক মো. সাব্বের হাসান (৩০), এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।
দুর্ঘটনায় আহত দুইজনকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কুয়ানতান জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম দিকে পিছলে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। তদন্তে দেখা গেছে যে জড়িত এমপিভির চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ঐ গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাস থেকে শেষ হয়ে গেছে যা পরে নবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও তদন্ত চলছে, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা এবং জড়িত সকল বাংলাদেশির নিয়োগকর্তাদের খুঁজে বের করা হচ্ছে। ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories