শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলনের দুর্বার সময়ে নিষিদ্ধ হয়েছিল জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার

২৪-এর কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, হঠাৎ করেই নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামীর রাজনীতি। জামায়াত নেতাদের দাবি, আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার পরিকল্পনা ছিলো এটি, তবে পা দেয়নি দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী সরকারের কূটচাল কাজে আসেনি।
৩২ জুলাই অথাৎ ১ আগস্ট ২০২৪। পুলিশের গুলিতে নিহত ছাত্রজনতার স্বরণে সারা দেশে চলছিলো রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। রং-তুলির আঁচড়ে দেয়ালে-দেয়ালে ফুটে উঠেছিলো দ্রোহের আগুন। শোককে শক্তিতে পরিণত করে জোরালো হয় আন্দোলন।
অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার। গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীর রাজনীতি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ছাত্রজনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ফাঁদ পেতেছিল আওয়ামী লীগ, তাতে পা দেয়নি জামায়াত। কারণ, প্রতীক ও নিবন্ধন হারানোর পর তখন নতুন করে হারাবার কিছুই ছিল না। সে সময় আমরা অগ্রাধিকার দিয়েছি সরকারের পতন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘অনেক আগ থেকেই জামায়াতকে নিষিদ্ধ করতে দাবি করেছে একটি রিরোধী শক্তি। এই সময়ে কেন? হয়তো তারা মনে করেছে জামায়াতকে কেনা যাচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানি অধ্যাপক ড. জিন্নাত আরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত কার্ডের ব্যবহার কম হয়নি। তবে চব্বিশের গণঅভ্যুত্থানে তা আর কাজে আসেনি।
পরিবর্তিত প্রেক্ষাপটে জামায়াত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে। তবে, বিশ্লেষকদের মতে, আগামী দিনেও কৌশলের রাজনীতির গুটি হবে জামায়াত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories