বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮২ বার

জাতীয় নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে। ২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে।
তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।
তিনি আরও বলেন, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে বলেও জানান আইন উপদেষ্টা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories