শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
জাপোরিঝঝিয়ায় একটি কারাগারে হামলায় ১৬ জন নিহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে হাসপাতালে হামলায় তিনজন নিহত হন, যাদর একজন অন্তঃসত্ত্বা নারী। .
খারকিভের একটি দোকানে হামলায় আরও পাঁচজন মারা যান। ওডেসা, খেরসন ও অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটে।
ইউক্রেন দাবি করেছে, রাশিয়া এক রাতে ৩৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে ৩২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে একজন নিহত ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ইউক্রেন ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে।
উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করছে, তবে এ যুদ্ধে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories