শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ বার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শুত্রু, যিনি বড় পদে থেকে বিশাল ক্ষতি করেছেন। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।
খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি, তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।
খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারকার্য সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনও মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories