শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

থাইল্যান্ডে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ বার

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড।
হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সুরিন প্রদেশের ফানম ডং রাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে।
স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুড়িরামেও স্কুল বন্ধের খবর দিয়েছে।
এদিকে কম্বোডিয়া জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়ে বসে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় ১১ জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত ৩টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়।
এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories