শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে: সারজিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৯ বার
মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে: সারজিস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন দাবি জানিয়েছেন তিনি।
পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘তথাকথিত তদন্ত নয় বরং মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে আমরা আর এমন ট্রাজেডি দেখতে চাই না। এভাবে জীবনগুলোকে হারাতে চাই না।
একই পোস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সারজিস আরও লিখেছেন, ‘জুলাই এর গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, সেই ফ্যাসিস্টবিরোধী শক্তিকে আওয়ামী লীগ প্রশ্নে আপসহীন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়াও পোস্টের শেষ অংশে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা যে ভাই বোনদেরকে হারিয়েছি এবং যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories