শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৫ বার

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।’’
২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories