বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

টঙ্গীতে অভিযাত্রার সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১১২ বার

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিটি দেশের মানুষই আজ আতঙ্কিত। মনের মধ্যে ক্ষণেক্ষণে শঙ্কা বেড়েই চলেছে বেঁচে থাকা নিয়ে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের চেষ্টা করছেন সবাই, যেন জীবাণুবাহী করোনা তাকে আক্রান্ত না করে। “পবিত্রতা ঈমানের অর্ধেক” লক্ষনীয় হল, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং অবশ্যপালনীয় বিধান। 
পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই ‘পরিবেশবান্ধবে আমরা সচেতন ও জাগ্রত’ এ স্লোগান নিয়ে পরিবেশ উন্নয়নমূলক প্রতিষ্ঠান “অভিযাত্রা” ও যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় ৫৩ নং ওয়ার্ডে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহার পর টঙ্গীর পরিবেশ রক্ষায় কোরবানির পশুবর্জ্য অপাসারণ, জবাইকৃত পশুর রক্ত-হাড়-মলমূত্র মাটিচাপা এবং কোরবানিকৃত স্থানে ব্লিচিং পাউডার ছিটানোর সপ্তাহব্যাপী কর্মসূচি পরিচালনা করা হয়। গত ২২শে জুলাই সকাল দশটায় বড় দেওড়া  হাজী বাড়ী সংলগ্ন সপ্তাহব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত।
কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশন ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. সোলেমান হায়দার। অভিযাত্রার চেয়ারম্যান মো. আজিম হায়দার আদিমের সভাপতিত্বে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলির সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযাত্রার পরিচালক হাজী মোঃ মনিরুজ্জামান মনির, নাসিমুল গনি, আমিরুল ইসলাম, বাইজিদ বোস্তামি মুরাদ, মোঃ লিটন, আহমেদ মাঝি, যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, সাংবাদিক জাহিদ হোসেন জনি, ৫৩ নং ওয়ার্ড সচিব হাসিবুর রহমান, সমাজকর্মী মাসুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক হাজী মোঃ সোলেমান হায়দার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার মধ্যে শারীরিক সুস্থতা, পবিত্রতা এবং আত্মিক প্রশান্তি ও প্রফুল্লতা অর্জিত হয়। করোনা প্রতিরোধে সবচেয়ে কার্যকরী ওষুধ হল নিজ ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
টঙ্গীর কিছু শিক্ষিত কর্মঠ ও নিষ্ঠাবান যুবক আধুনিক ও উন্নয়ন মূলক সমাজ গঠনে ২০০৩ সালে গড়ে তুলে অভিযাত্রা। তারা নানামুখী কাজ করে পরিবেশ ও সমাজের উন্নয়নে ভুমিকা রাখছে। আর এই কাজের সঙ্গে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা যুক্ত হওয়ায় আমি আনন্দিত, তাদের কাজ প্রশংসার দাবি রাখে।##

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories