শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

দাঁতের যত্নেই মিলবে সুরক্ষা, ক্যানসারের ঝুঁকি কমাবে মাত্র ৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭১ বার

নিয়মপ্রবাদ আছে, ‘দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না।’ তবে এখন আর শুধু প্রবাদ নয়, দাঁতের যত্ন না নিলেই হতে পারে বড় বিপদ-এমনটাই দাবি করেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)। তাদের মতে, দাঁত ও মাড়ির অসুখ থেকে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। খবর আনন্দ বাজার
এমস-এর দুই চিকিৎসক ড. অভিষেক শঙ্কর ও ড. বৈভব সাহনি বলেছেন, মুখে জন্মানো কিছু ব্যাকটেরিয়া ক্যানসারের কারণ হতে পারে। দাঁত বা মাড়ির সমস্যা থাকলে এই জীবাণু জন্মায় এবং তা থেকে হতে পারে মুখ, গলা, স্বরযন্ত্র, টনসিল, থাইরয়েড, প্যারোটিড, নাক ও খাদ্যনালির উপরিভাগের ক্যানসার যা একত্রে ‘হেড অ্যান্ড নেক ক্যানসার’ নামে পরিচিত।
তারা আরও বলেন, অনেক রোগের শুরুই হয় মুখগহ্বর থেকে। মুখে থাকা লালা খাবারের সঙ্গে মিশে পেটে পৌঁছায়। যদি আগে থেকেই মুখের টক্সিন বা জীবাণু আটকানো যায়, তাহলে রোগের আশঙ্কা অনেকটাই কমে।
দাঁতের যত্নে শুধু ব্রাশ করলেই হবে না, মানতে হবে আরও কিছু নিয়ম। যেমন-
১. অস্বস্তি হলে দেরি নয়: দাঁত বা মাড়িতে সামান্য সমস্যা বুঝলই চিকিৎসকের পরামর্শ নিন।
২. শিকড় উন্মুক্ত হলে সতর্ক হোন: দাঁতের শিকড়ে এনামেল থাকে না। মাড়ি নেমে গিয়ে শিকড় বেরিয়ে এলে শিরশিরানি হতে পারে। দরকারে বিশেষ টুথপেস্ট বা ফিলিং করুন।
৩. রাতে ব্রাশ করা জরুরি: রাতে খাওয়ার পর ব্রাশ করতেই হবে। চিপচিপে খাবার এড়িয়ে চলুন।
৪. ছোটদের দাঁতের যত্ন: দুধের দাঁত ওঠার পর থেকেই যত্ন শুরু করুন। বারবার কুলকুচি করান।
৫. মেডিকেটেড টুথপেস্ট নয়: অপ্রয়োজনে ওষুধযুক্ত টুথপেস্ট ব্যবহার নয়।
৬. মুখ গার্গল করুন: শুধু সর্দি-কাশির জন্য নয়, মুখের স্বাস্থ্য ভাল রাখতেও গার্গল দরকার। মিষ্টি বা ঠান্ডা পানীয় খাওয়ার পর গার্গল করুন।
৭. ফ্লস ব্যবহার করুন: দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার সরাতে সরু সুতো বা ফ্লস ব্যবহার করুন। প্রতিবার ব্রাশ না করলেও খাওয়ার পর মুখ ধুয়ে ফ্লস করা যেতে পারে।
৮. নরম ব্রাশ ব্যবহার করুন: নরম ব্রাশ ব্যবহার করুন এবং তিন মাস পর পর ব্রাশ বদলান

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories