শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ভারত-পাকিস্তান যুদ্ধে ৪-৫টি যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা-তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে।
ট্রাম্পের এই বক্তব্যের পর ফের আলোচনায় এসেছে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিন্দুর।’ গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ভূখণ্ডে এই অপারেশন চালায়। ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে ৭ মে রাতে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা—যা চলে টানা চার দিন।
ট্রাম্প একাধিকার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে। কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories