শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুদানে গ্রামে গ্রামে আগুন, নারী-শিশুসহ ৩০০ জনকে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

সুদানের আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উত্তর কর্ডোফান রাজ্যের গ্রামে গ্রামে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে সুদানে মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীদের একটি দল। তাদের আরও অভিযোগ, বিশেষ অভিযানে গর্ভবতী নারী ও শিশুসহ প্রায় ৩০০ জনকে হত্যা করেছে আরএসএফ।
সোমবার (১৪ জুলাই) আইনজীবীদের বিবৃতিটি দেশটির পশ্চিমাঞ্চলে আরএসএফ এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের সময় এসেছে। ২০২৩ সাল থেকে উভয় পক্ষ গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী দেশের মধ্য এবং পূর্বের দৃঢ় নিয়ন্ত্রণ নিয়েছে, অন্যদিকে আরএসএফ উত্তর কর্ডোফান এবং দারফুরসহ পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করছে।
আইনজীবীরা জানিয়েছেন, আরএসএফ শনিবার তাদের নিয়ন্ত্রিত বারা শহরের আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আক্রমণ করেছে। গ্রুপটি জানিয়েছে, শাগ আলনম নামে একটি গ্রামে “ভয়াবহ গণহত্যায়” ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের হয় ঘরের ভেতরে পুড়িয়ে মারা হয়েছে অথবা গুলি করে হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী গ্রামগুলোতে হত্যা করা হয়েছে আরও ৩৮ জন বেসামরিক নাগরিককে। এছাড়া নিখোঁজ রয়েছে কয়েক ডজন মানুষ।
পরদিন, আরএসএফ হিলাত হামিদ গ্রামে “আরেকটি গণহত্যা” চালায়, যেখানে গর্ভবতী মহিলা এবং শিশুসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়। আইনজীবীরা বলেছেন, গ্রামগুলো সামরিক লক্ষ্যবস্তু থেকে সম্পূর্ণরূপে বাইরে ছিল। এসব স্থানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্পূর্ণ অবজ্ঞা করে পরিচালিত হয়েছে।
এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রোববার জানিয়েছে, এই অঞ্চলে তীব্র লড়াইয়ের ফলে তিন হাজারের বেশি মানুষ শাগ আলনম এবং আল-কোর্দি গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আরএসএফ সেনারা দেশজুড়ে তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে ধারাবাহিকভাবে সহিংস লুটপাট চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বাহিনীটিকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য অভিযুক্তও করেছে।
সুদানের গৃহযুদ্ধ তৈরি করেছে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট, যার ফলে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ক্ষুধার মধ্যে পড়েছে এবং দেশজুড়ে কলেরাসহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন রোগ। সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories