রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১-এ প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
শুক্রবার বিকেল ৩টা থেকে রোববার রাত ১০টা পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল এবং সি-১ থেকে সি-৩৭ নম্বর গেট পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে তিন শতাধিক বিদেশি নাগরিককে যাচাই-বাছাই করে ইমিগ্রেশন কর্মকর্তারা।
একেপিএস জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি (পুরুষ), ৩০ জন পাকিস্তানি (পুরুষ) এবং পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক (চারজন পুরুষ ও একজন নারী) প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হন।
এক বিবৃতিতে সংস্থাটি বলছে, “আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন ভ্রমণকারীর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে সে এক মাস মালয়েশিয়ায় অবস্থান করবে কিন্তু সঙ্গে মাত্র RM ৫০০ থাকে, তাহলে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।”
এটি আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে, কোনো ভিজিটর যেন স্বাগতিক দেশের ওপর অর্থনৈতিক বোঝা না হয়ে দাঁড়ায় — এটি নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব।
একেপিএস আরও জানায়, জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের সার্বভৌমত্ব রক্ষাই তাদের অগ্রাধিকার, এবং যে কেউ ভুয়া তথ্য বা সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories