শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১৩ জুলাই) নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করছেন।
গত বুধবার (০৯ জুলাই) জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি। এর আগে গত ২২ জুন নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায় এনসিপি।
তারও আগে গত ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে।
শাপলা নিয়ে এ কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিলভুক্ত করাই বাদ দেয় ইসি।
এ সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দুটি দল এ প্রতীক চেয়েছে। এছাড়া অন্যান্য কিছু বিবেচনায় নিয়ে আমরা শাপলাকে তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, শাপলা জাতীয় প্রতীক, বিধায় নির্বাচনী প্রতীকের তফসিলে না রাখার সিদ্ধান্ত হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, কোনো দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীকগুলো থাকে সেখান থেকেই বরাদ্দ পায়। এক্ষেত্রে ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলেই প্রজ্ঞাপন জারি করবে কমিশন।
বর্তমানে ৫১টি নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories