রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

এবার প্রবাসীদের স্বস্তির খবর দিলো সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫১ বার

সংযুক্ত আরব আমিরাতে বর্তমান পরিস্থিতিতে নতুন করে রেমিট্যান্স ফি (প্রবাসী আয় নিজ দেশে পাঠানোর খরচ) বাড়ানোর আশঙ্কা নেই। এমনটি জানিয়েছেন বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা।এর আগে, ২০২৪ সালের মে মাসে বড় অঙ্কের রেমিট্যান্স ফি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছিল দেশটিতে (ইউএই)। তখন দেশের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজগুলো রেমিট্যান্স ফি’তে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল।
এ প্রসঙ্গে জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান (যারা গহনা ব্যবসার পাশাপাশি রেমিট্যান্স সেবাও চালায়) জয় অলুক্কাস, বলেন, ‘২০২৪ সালের শুরুতে সেন্ট্রাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজগুলোর জন্য রেমিট্যান্স ফি ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছিল। কিন্তু এখনকার প্রতিযোগিতামূলক বাজারে নতুন করে ফি বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’
তিনি আরও বলেন, ‘এখন রেমিট্যান্স গ্রাহকদের উপর চাপ বাড়ানো মানে হলো ফুটন্ত হাঁড়িতে আরও আগুন দেয়া। এতে দীর্ঘদিন ধরে আমাদের ওপর যারা ভরসা রেখেছেন, তাদের হারানোর ঝুঁকি তৈরি হবে।’
জয় অলুক্কাসের মতে, ‘যখন কেউ নগদ অর্থ পাঠায়, তখন সে শুধু অর্থ নয়-ভালোবাসা, দায়িত্ববোধ আর আশাও পাঠায়।’
এই বার্তাই এখন অন্যান্য রেমিট্যান্স প্রতিষ্ঠানগুলোও তাদের গ্রাহকদের জানাচ্ছেন, কারণ সাম্প্রতিক সময়ে আমিরাতের অনেক প্রবাসী আশঙ্কা করছিলেন যে রেমিট্যান্স ফি আবার বাড়ানো হতে পারে।
বিশেষ করে ভারত ও ফিলিপাইনের প্রবাসীরা চিন্তিত ছিলেন, কারণ ২০২৫ সালের প্রথমার্ধে ডলারের মূল্য কিছুটা কমে যাওয়ায় তারা স্থানীয় মুদ্রায় কম পাচ্ছেন। এর ওপর ফি বাড়লে ক্ষতির মাত্রা আরও বেড়ে যেত।
সম্প্রতি কিছু ব্যাংক গ্রাহকদের জানিয়েছিল যে আন্তর্জাতিক মানি ট্রান্সফার ফিতে পরিবর্তন আসছে। তবে দ্রুত স্পষ্ট করে বলা হয়, এই ফি ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিসর, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্য- এসব দেশের রেমিট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটি অনেক প্রবাসীর জন্য স্বস্তির বার্তা হয়েছে।
ইউএই-তে গড় রেমিট্যান্স ফি (এক্সচেঞ্জ হাউজগুলোর) ভারতীয়দের জন্য এক হাজার দিরহাম পর্যন্ত ফি ১৮ দিরহাম, এরপর ২৫ দিরহাম; ফিলিপাইন ও বাংলাদেশিদের জন্য ২০ দিরহাম করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories