শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাওয়ার ব্যাংক নিয়ে মালদ্বীপের ফ্লাইটে কড়াকড়ি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

মালদ্বীপে পরিচালিত সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা আইল্যান্ড এভিয়েশন।
রবিবার (১৩ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী, ক্রু এবং বিমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে সম্ভাব্য অগ্নিকাণ্ড এবং শর্ট সার্কিটের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পাশাপাশি কিছু নিয়ম শিথিলও রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, যাত্রীরা সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে পারবেন, যার ক্ষমতা ১০০ ওয়াট ঘণ্টা (Wh) এর বেশি হওয়া যাবে না। এগুলো ওভারহেড বিন বা চেক-ইন লাগেজে রাখা যাবে না। বরং যাত্রীকে এটি সিটের নিচে, সিট পকেটে অথবা হ্যান্ড ব্যাগে বহন করতে হবে।
ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক থেকে ডিভাইস চার্জ দেওয়া বা পাওয়ার ব্যাংক নিজে চার্জ করাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
আইল্যান্ড এভিয়েশন আরও জানিয়েছে, শর্ট সার্কিট বা দুর্ঘটনাজনিত সক্রিয়তা রোধে পাওয়ার ব্যাংকগুলো মূল প্যাকেজিংয়ে রাখা অথবা টার্মিনাল অংশে টেপ লাগিয়ে অথবা সুরক্ষিত ব্যাগে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
উল্লেখ্য, মালদ্বীপ ছাড়াও ইতোমধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, চায়না এয়ারলাইন্স এবং টাইগার তাইওয়ান-সহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে।
বিশেষজ্ঞদের মতে, ফ্লাইটে লিথিয়াম-আয়ন ব্যাটারির ঝুঁকি কমাতে এ ধরনের নিয়ম বিশ্বের বিভিন্ন দেশে আরও জোরদার হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories