রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫১ বার

পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে।
ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। তিনি জানান, নিহতদের লাশ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।
শাহিদ রিন্দ বলেছেন, সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামায়, তাদের পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।
সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুরো ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর নয়জনকে তারা হত্যা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories