শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাপলা ছাড়া বিকল্প অপশন নাই: পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা ছাড়া বিকল্প কিছু রাখি নাই এবং আর বি অপশন নাই। আমরা আইনগত ভাবে শাপলা প্রতীকের কোনো বাঁধা সৃষ্টি দেখছি না তবে কোনো দলের দাস হিসেবে নির্বাচন কমিশনারকে বাঁধা হিসেবে দেখছি। আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই শাপলা এনসিপির হবে।’
বুধবার (৯ জুলাই) রাত ১১ টায় ইসির শাপলা প্রতীক না দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে পূর্বঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে উপস্থিত হন প্রতিনিধি দল। এসময় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি জানান, ‘আমরা শাপলা নিয়ে প্রথম থেকে যখন এপ্লাই করেছিলাম, তখন নির্দিষ্ট একটা দল বট বাহিনী প্রোপাগাণ্ডা চালিয়েছে, মূলত জাতীয় প্রতীকে ধানের শীষ, শাপলা, তারকা রয়েছে। যারা সেইসময় ফেসবুকে প্রোপাগাণ্ডা চালিয়েছিল, একই কথা নির্বাচন কমিশনের মুখ দিয়ে আজকে বের হয়েছে।’
তিনি নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি নির্বাচন কমিশনার একটা দলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশনার পুনর্গঠন করতে হবে এবং তাদের দ্বারা বাংলাদেশে নির্বাচন অসম্ভব। নির্বাচন কমিশনার লন্ডনের ভাষায় কথা বলেতেছে। আমরা রাজপথে মুকাবিলা করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories