রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল-আমেরিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৪ বার

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে, হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়।ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে, যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে, ইয়েমেনের স্বনির্ভরভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। ফলে বহু যুদ্ধবিমান মাঝপথ থেকেই পিছু হটে।
ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুথিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বলছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়, ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে।
এছাড়া, ইয়েমেনি জলসীমা হয়ে ইসরায়েলের স্বার্থে চলাচলকারী জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এর মাধ্যমে হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
ফলে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এ পরিস্থিতির জবাবে ইসরায়েল হুদেইদা বন্দর, রাস ইসা এবং একটি বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালায়। তবে হামলাকারী যুদ্ধবিমানগুলোকেও মুখোমুখি হতে হয় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষার কড়া প্রতিরোধের।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, হুথিরা গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের অস্ত্র উৎপাদন করে আসছে এবং তারা অনেকখানিই প্রযুক্তিগতভাবে স্বনির্ভর।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই প্রতিরোধ ক্ষমতা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বলয়ের জন্যও একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।
এই প্রতিরক্ষা সক্ষমতা সামরিক ব্যবস্থার বাইরে গিয়ে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত গোষ্ঠীগুলো যে এখনো অনেক কৌশলগত ‘তাস’ ধরে রেখেছে—ইয়েমেনের সাম্প্রতিক অভিযানে তার ইঙ্গিত স্পষ্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories