বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

টঙ্গীতে বহি:স্কৃত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার

গত রোববার বহি:স্কৃত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে (৪৫) র‌্যাব আটক করে থানায় দিয়েছে। পুলিশ বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। এই গ্রেফতার নিয়ে টঙ্গীতে উত্তেজনা দেখা দেয়ায় পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত আসামিকে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, র্যাব তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করলে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে কড়া নিরাপত্তায় আদালতে পাঠায়। এর আগে দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে র‌্যাব পূর্বাচল ক্যাম্পের র্যাব সদস্যরা তাকে আটক করে।
সিরাজুল ইসলাম সাথী আরিচপুর এলাকার গাজীবাড়ি পুকুর পাড়ের আরিফুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। রোববার কেন্দ্রীয় বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা ৪ নেতার একজন তিনি।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরীর পূবাইলের হারবাইদ এলাকার ছাত্রদল নেতা রাজিবের বাড়ি থেকে র‌্যাবের ঢাকার পূর্বাচল ক্যাম্প তাকে আটক করে নিয়ে যায়। রোববার (৬ জুলাই) কেন্দ্রীয় বিএনপি টঙ্গীর অপর তিন নেতাসহ গাজীপুর মহানগর বিএনপির ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ বহি:স্কার করে। বহি:স্কৃত বিএনপি নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট জিয়াউল হাসান ওরফে জিএস স্বপন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বহি:স্কৃতদের মধ্যে রোববার গ্রেফতার হন অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন। এরপর আটক হলেন সিরাজুল ইসলাম সাথী।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, আসামিকে স্যাটার্ন গার্মেন্টে ঝুট ব্যবসা নিয়ে সৃষ্ট সংঘর্ষে মহাসড়কে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। র‌্যাব
আসামি নিয়ে আসার পর সাথে সাথে কড়া নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে এই গ্রেফতার নিয়ে টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবী, গ্রেফতার সাথী রাজপথের নেতা। তিনি স্যাটার্ন গার্মেন্টসে কোন সময় যাননি। তার বিরুদ্ধে নিজ দলের ভেতর থেকেই ষড়যন্ত্র করা হয়েছে। তারা সাথীর নি:শর্ত মুক্তির দাবী করেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories