শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে রেস্ট হাউসে ওসিকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭১ বার

যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারী সঙ্গী নিয়ে অবস্থানকারী ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একইসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বলেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার জন্য কোনো ছাড় নেই।
এর আগে ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা সনি দলবল নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি, বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুর হয়।
এই ঘটনার জেরে ঝিনাইদহের ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories