সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬১ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নেতানিয়াহু।
বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন সব দেশ খুঁজে বের করতে কাজ করছে, যারা ফিলিস্তিনিদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না – বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে… এটি খুবই অর্থবহ।
এর আগে নৈশভোজের আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর, নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলি, ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরও অনেকের দ্বারা প্রশংসিত।
দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেয়াকে সম্মানের বলে অভিহিত করেন, তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং তাদের যৌথ সাফল্যের প্রশংসা করেন।
এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories