সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শপথ করেছি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেব না: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬০ বার

রাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে। সে ক্ষমতা তাদের থাকা উচিত, কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। ইসরাইল শপথ করেছে যে, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় এসব মন্তব্য করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। খবর আলজাজিরার।
নেতানিয়াহু বলেন, আমি মনে করি, ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত। কিন্তু আমাদের হুমকির মুখে ফেলতে পারে, এমন কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত নয়। এর অর্থ হলো সব সার্বভৌম ক্ষমতা—যেমন সামগ্রিক নিরাপত্তা—সব সময় আমাদের হাতেই থাকবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীর সঙ্গে শান্তি স্থাপন করব। আর সেই শান্তি এমন হবে, যেখানে আমাদের নিরাপত্তা—সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা—সব সময় আমাদের হাতেই থাকবে।
ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না মর্মে তিনি বলেন, এখন অনেকেই বলবে, ‘এটি তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটি রাষ্ট্রই নয়, এটা ওটা।’ আমরা এসব নিয়ে ভাবি না। আমরা শপথ করেছি—আর কখনো নয়, এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগ্রহী নন বলেই মনে হয়। কারণ, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয়—স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কী? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories