শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে। যাদের এখনো বিচার হয়নি দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে। বিচারের সঙ্গ সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে।
আগে স্থানীয় নির্বাচন চাওয়ার দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, রেলগাড়ি চলে রেললাইন দিয়ে। রেললাইন যদি খারাপ হয়ে যায়, ইঞ্জিন কিন্তু আগে থাকে না- কিছু মালগাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাতে ইঞ্জিনের ওপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটার ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, স্থানীয় নির্বাচন যদি গোলমেলে হয় তাতে জাতির উলটা পালটা কিছু হবে না। নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে- সে জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে।
তিনি আরও বলেন, যাদের চরিত্র গণতন্ত্র বিরোধী- আগের সরকারের পদলেহন করেছে যারা, তারা যতদিন এখান থেকে সরে না দাঁড়াবে ততদিন এই বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। বাংলাদেশে কোনো ধরনের অন্যায় নির্যাতন আমরা সহ্য করবো না। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের জায়গা হবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ অত্যাচারিত শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। কেউ যদি ফের দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এ দেশে আবার জুলাই আসবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories