শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

রোমের ভিত্তোরিও এলাকায় অবৈধ অভিবাসী ও মাদকবিরোধী অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার

ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থল ভিত্তোরিও এলাকায় সম্প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসন ও মাদকবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। দীর্ঘদিনের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ইতালিয়ান পুলিশ এবং কারাবিনিয়েরির যৌথ অভিযানে বেশ কয়েকজন অবৈধভাবে বসবাসকারী অভিবাসীকে আটক করা হয়েছে। একইসঙ্গে, অভিযানে মাদক চক্রের বেশ কিছু সদস্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে বেশ কয়েকটি হোস্টেল ও আবাসিক ভবনেও তল্লাশি চালানো হয়। এ সময় বসবাসকারীদের পাসপোর্ট, ভিসা এবং রেসিডেন্স পারমিট যাচাই করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের আটক করা হয়।
অভিযানে মাদক চক্রের বেশ কিছু সদস্য ও নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। বিশেষ করে রাত্রিকালীন সময়ে ভিত্তোরিও এলাকায় মাদক কেনাবেচা, চুরি ও অননুমোদিত কার্যকলাপ বাড়ছে এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বস্তির জন্য এমন অভিযান অত্যন্ত জরুরি ছিল বলে মন্তব্য করেছেন অনেকে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা এই অঞ্চলের অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এমন অভিযান চলমান থাকবে। অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেয়া হবে ‘জিরো টলারেন্স’ নীতি।
ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থল ভিত্তোরিও এলাকায় সম্প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসন ও মাদকবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। দীর্ঘদিনের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories