হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির (২০২৫/২৭) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশটির আজমান কাচ্চি ডাইন রেষ্টুরেন্টের হলে এই অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। সদস্য সচিব জাহেদুল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্রকোরআন তেলাওয়াত করেন মওলানা মোহাম্মদ নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন কাজী মোহাম্মদ ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে হাটহাজারী ছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী বলেন, এই সংগঠন জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত হাটহাজারীর মানুষের জন্যে কাজ করে যাচ্ছে। তাই তিনি এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সবার প্রতি আহবান জানান। পাশাপাশি আগের মতো ভবিষ্যৎতেও সংগঠনে কোন রাজনৈতিক প্রভাব না আনতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, আরশাদ হোসেন হিরু, আলহাজ্ব আজম খান, কাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান, আনসারুল হক আনসার সি আই পি, জাহাঙ্গীর আলম, তাজ উদ্দিন, জসিম উদ্দিন পলাস, আব্দুল মান্নান, সানাউল্লাহ সি আই পি, মোহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন বাবু, হাজী সেলিম সি আই পি, এনামুল হক এনাম, এনামুল হক চৌধুরী, আহাসান বাবর, ফরিদ সিকদার, মাওলানা দিদারুল আলম দিদার ও মোহাম্মদ সেলিম। বক্তারা দল মত নির্বিশেষে হাটহাজারী সমিতিতে সদস্য হয়ে মানবতার কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সি প্লাস টিভির (অনলাইন) এডিটর ইন চীফ আলমগীর অপু, এ টি এন বাংলার সাংবাদিক আলি আসগর। এতে বক্তব্য রাখেন সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ এয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ।
অভিষেক অনুষ্ঠানের শেষাংশে মোহাম্মদ জমির উদ্দিনকে সভাপতি এবং খোরশেদ মোবারককে সাধারণ সম্পাদক, রুবেল পারভেজ সুমনকে সাংগঠনিক সম্পাদক ও শাহাদাত হোসেন শাহেদকে অর্থ সম্পাদক করে ৯১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। দোয়া ও মোনাজাতের পর মেজবানি আয়োজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply