মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দাঁড়াতেই পারছেন না নায়ক শুভ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৩৭ বার

বর্তমান হালে অন্যতম জনপ্রিয় নায়কের নাম আরিফিন শুভ। কী বডি কী অভিনয় সবদিক দিয়ে যেন পারফেক্ট। এদিকে ঢাকাই সিনেমার প্রথম নায়ক হিসেবে বডি ট্রান্সফর্মেশন করে সিক্স প্যাক বানিয়েছেন আরিফিন শুভ। বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্যই তিনি এই কসরত করেছিলেন। যা দেশজুড়ে তুমুল আলোচিত হয়েছিল। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা ও বাহবা পেয়েছিলেন এ নায়ক।

জানা যায় সুঠাম দেহের বডি বানাতে গিয়ে পায়ে চোট পান শুভ। মারাত্মক সেই ইনজুরির কারণে ওই সময় মাস খানেক ভুগেছিলেন তিনি। শুটিং তো দূরের কথা, কোনো কাজই করতে পারেননি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং ফিরে আসেন লাইট-ক্যামেরার সামনে।

তবে পায়ের সেই ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে শুভর পায়ের সমস্যাটি। যার কারণে উঠে দাঁড়াতেও পারছেন না। শুভ জানান, ঈদের দু’দিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছেন না ঠিকমতো। একরকম বিছানায় শুয়েই তার দিন কাটছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories