শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইরান থেকে ফিরেছেন ২৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৭ বার

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
আটকে পড়া বাংলাদেশিরা পাকিস্তান এবং দুবাই হয়ে দেশে ফিরেছেন। তাঁরা জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা।
গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ৬ জুন গিয়েছিলেন ইরানের তেহরানে। উদ্দেশ্যে ভ্রমণ এবং চিকিৎসা। ১৩ জুন যখন ফিরবেন তখন শুরু হয় ইসরায়েলি হামলা। আটকা পড়েন তেহরানে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান এবং দুবাই হয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন পরিবার নিয়ে।
সালেক আহমেদের সাথে দেশে ফিরেছেন আটকা পড়া আরো ২৭ বাংলাদেশি। বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন তাঁরা। দেশে ফিরে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি। পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়। পরে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories