সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৬৫ বার

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২৬ জন।
সোমবার (৩০ জুন) সকালে পাশামাইলারাম শিল্প এলাকায় ‘শিগাচি ফার্মা’ নামক ওষুধ প্রস্তুতকারী কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সেখানে মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজসহ খাদ্য ও ওষুধে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উৎপাদন চলছিল।
বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। দ্রুত শুরু হয় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান। কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অগ্নিদগ্ধ শ্রমিকরা চারদিকে ছড়িয়ে পড়েন, কারখানার অভ্যন্তরে তৈরি হয় ধ্বংসস্তূপ।
তেলেঙ্গানার পুলিশের আইজি (মাল্টিজোন-২) ভি সত্যনারায়ণ জানান, সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটে। পুলিশ ১০ মিনিটের মধ্যেই ঘটনাটি জানতে পারে এবং মাত্র ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থাও অভিযান শুরু করে।
ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়, পরে চাঁদা নগর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। আহত ২৬ জনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories