বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে ‘কঠোর নজরদারির’ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৪ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে কড়া নজরদারির আওতায় আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (২৯ জুন) দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মাউশি কর্তৃপক্ষ এ নির্দেশনা দেয়। সোমবার (৩০ জুন) মাউশির নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনার চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি এবং মাউশির ২০২০ সালের ২২ অক্টোবরের দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নির্ধারিত নির্দেশিকা রয়েছে—’সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯’। এ নির্দেশিকা অনুসরণ না করে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে বক্তব্য দিলে তা সরকারি চাকরিবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই সঙ্গে তা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮’-এর আওতায় অসদাচরণ হিসেবেও বিবেচিত হবে।
চিঠিতে আরও বলা হয়, ২০২০ সালের ২২ অক্টোবর জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তির নির্দেশনাগুলোও এ ক্ষেত্রে কার্যকর থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানদের এ নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি ও মন্তব্যের উপর কড়া নজরদারি চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories