মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

টঙ্গীতে গলায় রশি বেঁধে ফ্যানের সাথে ঝুলে যুবকের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪২ বার

টঙ্গীতে রোববার দুপুরে গলায় রশি বেঁধে ফ্যানের সাথে ঝুলে থাকা মোকাদ্দেছ হোসেন (৩৫) এর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
জানা যায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর চাকুরী না পেয়ে সিডিএল কোম্পানীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সে টঙ্গীর মাছিমপুর এলাকার মুজিবুর রহমান সরকারের বহুতল ভবনের ৬স্ট তলার একটি ব্যচেলর রুমে অপর দুজনের সাথে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো রোববাার সকালে তার সাথে থাকা অপর দুজন কাজে চলে গেলে সকাল ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে যে কোন সময় মোকাদ্দেছ হোসেন গলায় দড়ি বেঁধে ঝুলন্ত ফ্যানে আত্বহত্যা করে।এ ব্যাপারে তার গ্রামের বাড়িতে থাকা স্ত্রী জানায়, অজ্ঞাত কারনে এর আগেও আরো কয়েকবার সে আত্নহত্যার চেস্টা করে। সোমবার সে গ্রামের বাড়িতে আসার কথা ছিলো।
মোকাদ্দেছ হোসেন শরিয়তপুর জেলার ডামুড্যা ধানার শিফটা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো.ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধিন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories