মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭০ বার

চলতি বছরের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রবিবার (২৯ জুন) বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ২০২৫ সালের জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না, জুন মাসেরটাই থাকছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে।
এর আগে, মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা করা হয়েছিল। তবে, কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories