রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬০ বার

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (২৮ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মারক প্রকাশনা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় ইতোপূর্বে সংস্কার কমিশনের সঙ্গে আমাদের যেসব আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই, সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচন ইতিহাসেও নেই।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক কালচারে ‘নতুন আইডিয়া’ উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে পিআর নির্বাচন নিয়ে অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, কখনো আমরা দেখেছি এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। আবার যেখানে যেখানে এটি প্রযোজ্য আছে, সেখানেও অনেক জটিল অবস্থা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আনুপাতিক হারে নির্বাচনে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবে। তাছাড়া তারা যে তাদের নেতার কাছে যাবেন, সে জন্য নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটি উদ্দেশ্য আছে- তারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চায়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, এ দেশের গণতন্ত্রকামী মানুষ স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, তারা সংগ্রাম করেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অসংখ্য জীবন হারাতে হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories