মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৩ বার

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচি জানান, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনই ওয়াশিংটন ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করে এবং পরে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব বিমান হামলা চালায়।
তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটল, তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং দখলদার জায়নবাদী শাসনকে হামলার সুযোগ করে দিল।
আরাগচি আরও বলেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই অভিজ্ঞতা ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
তিনি বলেন, তবুও কূটনৈতিক পথ চালু আছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের দাবি আরাগচি নাকচ করে দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন পরোক্ষ আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো আয়োজন হয়নি। তাদের বক্তব্যে প্রচণ্ড বৈপরীত্য রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories