সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইসরায়েলকে বোমা হামলা না চালানোর নির্দেশ দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৩ বার

ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে এ নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্পের এই সতর্ক বার্তা আসলো।
এর আগে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দেন। এছাড়া ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তেহরান কাঁপবে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানও ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন।
ইসরায়েলের দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে তেহরান জানায়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories