শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী না: নুরুল হুদা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০ বার

দেশে নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এ মন্তব্য করেন।
বিচারক সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন, আপনি কি শপথ ভঙ্গ করেছেন? জবাবে তিনি বলেন, ‘না, শপথ ভঙ্গ করিনি।
নুরুল হুদা বলেন, ৫ জন লোক নিয়ে নির্বাচন কমিশন। ১৬ লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই।
তখন বিচারক বলেন, আপনি তো শপথ নিয়েছেন, ফেয়ার ইলেকশন দেবেন। ভোটের অনিয়মের কারণে আপনি কী ব্যবস্থা নিয়েছেন
তখন তিনি বলেন, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারেন। নির্বাচন কমিশন কিছু করতে পারে না। নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না।
এর আগে রবিবার (২২ জুন) সন্ধ্যায় নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে পুলিশ।
এদিন দুপুরে তাকে আসামি করে মামলা করেছে বিএনপি। তার সঙ্গে আরও আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক ৪ আইজিপিকেও।
তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ আনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories