শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৪ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা।
এর আগে রবিবার রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিট ব‍্যুরো সদস‍্য কংগ্রেসের ডেপুটি লি হংঝং। চীনের পিপলস গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিউনিস্ট পার্টির নেতারা বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটির ডেপুটি লি হংঝং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই বৈঠকের মধ‍্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে বলে সিপিসি আশাবাদ ব্যক্ত করে।
আর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ‍্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, বৈঠকে দুই দলের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক ভূ-রাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সিপিসির পক্ষ থেকে বলা হয়—এ বৈঠকের মধ্য দিয়ে দুই দলের রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories