রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৯ বার

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২৭টি এমন সামরিক ঘাঁটি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে-সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইসরায়েল পৃথিবীর মাত্র ০.০১ শতাংশ, তবুও তেলআবিবসৃষ্ট সংঘাতে কেন বিশ্বে অস্থিরতা
ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে। রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে এর আগে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর এসব হামলার দায় চাপানো হলেও, অনেকক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories