বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

উত্তরপত্রের ভুল প্যাকিংয়ে দেরি হচ্ছে ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৪ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় উত্তরপত্র প্যাকিংয়ে একের পর এক গাফিলতি ও ভুলের কারণে ফল প্রকাশে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় উত্তরপত্রের সঠিক প্যাকিং করার বিষয়ে কেন্দ্রগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় কেন্দ্রের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, উত্তরপত্র বান্ডেল তৈরির সময় কোর্স কোড অনুযায়ী আলাদা প্যাকেট তৈরি করতে হবে। এক কোর্সের উত্তরপত্র অন্য কোর্সের সঙ্গে মিশ্রিত করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই উত্তরপত্রের বাইরের বান্ডেল লেভেলে দেওয়া বিষয় বা কোর্স কোডের সঙ্গে ভেতরের উত্তরপত্রের মিল থাকে না। এর ফলে পরীক্ষকদের উত্তরপত্র ফেরত পাঠাতে হয়। এতে ফলাফল প্রস্তুত প্রক্রিয়া দারুণভাবে ব্যাহত হয় এবং ফল প্রকাশে দেরি হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা নির্দেশনায় উল্লেখ করা হয়, এ ধরনের ভুলের দায়ভার সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহন করতে হবে। এমন ভুল পেলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এছাড়া রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত কোনো টপশিট উত্তরপত্রের সঙ্গে বা বান্ডেলের ভেতরে রাখা যাবে না বলেও নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে।
পাশাপাশি, পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী হাজিরাপত্র (স্বাক্ষর লিপি) বিষয়ভিত্তিকভাবে আলাদা করে, কভার পৃষ্ঠা যুক্ত করে বাঁধাই করে পাঠাতে হবে। কভারে অবশ্যই কেন্দ্রের নাম, কোড ও কোর্সের নাম উল্লেখ করতে হবে। এসব হাজিরাপত্রের মূল কপি নির্ধারিত সময়ের (সাত দিনের) মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট ২য় বর্ষ শাখায় জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।
সব বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনেক কেন্দ্র থেকেই সময়মতো সঠিকভাবে বান্ডেল প্রস্তুত না করায় ফল প্রকাশে নিয়মিতই বিলম্ব হচ্ছে। পরীক্ষকদের ভোগান্তির পাশাপাশি এতে পরীক্ষার্থীদের হতাশাও বাড়ছে। সেজন্য কেন্দ্রগুলো যদি যথাযথভাবে বান্ডেল প্যাকিং ও হাজিরাপত্র পাঠানো নিশ্চিত না করে, তবে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories